Apan Desh | আপন দেশ

শীর্ষ মাদক ব্যবসায়ী পিচ্চি রাজা আটক

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৩৬, ১৯ মে ২০২৬

শীর্ষ মাদক ব্যবসায়ী পিচ্চি রাজা আটক

ফাইল ছবি, আপন দেশ

শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী হিসেবে পরিচিত পিচ্চি রাজাকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা।

মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে এডিসি জুয়েল রানা বলেন, কয়েকমাস ধরেই তার গতিবিধি নজরদারি করা হচ্ছিলো।  নজরদারিতে রাখার কারণে আমরা শনিবার তার নেপালে যাওয়ার খবর পাই। এরপর আমরাও নেপালে যোগাযোগ করে তার যাওয়ার বিষয়টি নিশ্চিত করি। এ বিষয়টি পিচ্চি রাজা টের পেয়ে যান এবং দ্রুতই বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত নেন। 

আরও পড়ুন<<>>রাজধানীতে এসি বিস্ফোরণে দগ্ধ ৩ 

তিনি আরও বলেন, আমাদের কাছে থাকা গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করেই সম্পুর্ণ প্রস্তুতি নিয়েছিলাম। আজ বাংলাদেশের বিমানবন্দর থেকে শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

জুয়েল রানা জানান, পিচ্চি রাজার সঙ্গে তার স্ত্রী ও শ্যালকও নেপাল থেকে দেশে ফিরেছে। তাদেরকেও পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।

তিনি আরও জানান, পিচ্চি রাজা দীর্ঘদিন ধরে রাজধানীতে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ২৫/২৭ টি মামলার তথ্য মিলেছে।

এর আগে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বরও তাকে গ্রেফতার করা হয়েছিল। সে সময় তার কাছ থেকে বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছিল পুলিশ।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়