ছবি: আপন দেশ
জীবাশ্ম জ্বলানি নয়-ঋণ ও নয়, খাদ্য নিরাপত্তা, কৃষি ও পরিবেশ সুরক্ষায় শর্তহীন অর্থায়ন নিশ্চিতকরণের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন কর্মসূচি ও আলোচনা সভা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি ও পরে আলোচনা সভায় আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন বেসরকারী সংস্থা সিডব্লিওডিএর নির্বাহী পরিচালক পারভিন হালিম। বক্তব্য রাখেন, প্রোগ্রাম অফিসার মানিক হোসেন, নারী উদ্যোক্তা হুমায়রা রশিদ, উম্মে আকলিমা, লক্ষ্মীপুর প্রেসক্লাবের দফতর সম্পাদক মো. রবিউল ইসলাম খান,ক্যাবের জেলা শাখা সদস্য রেজাউল করিম পারভেজ প্রমুখ।
আরও পড়ুন<<>>নাটোরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ
বক্তারা বলেন, বাংলাদেশ বিশ্বের মোট কার্বন নি:সরণের ০.৫ শতাংশেরও কম করে। অথচ জলবায়ু অভিঘাতে সব চেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে এদেশের কৃষক ও গ্রামীণ মানুষ। ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত দূর্যোগে ক্ষতি হয়েছে ১ লাখ ৭৯ হাজার ১৯৯ কোটি টাকা। যা আগের ৬ বছরের প্রায় ১০ গুণ।
জলবায়ু পরিবর্তনের কারণে দেশে প্রাকৃতিক দূযোর্গ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে অথচ সে হারে মানুষ সহায়তা পাচ্ছেনা। তাই আমরা মনে করি জীবাশ্ম জ্বরালানি নয়-ঋণ ও নয়, খাদ্য নিরাপত্তা, কৃষি ও পরিবেশ সুরক্ষায় শর্তহীন অর্থায়ন নিশ্চিতকরণ করতে হবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































