Apan Desh | আপন দেশ

মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

পুলিশের সাউন্ড গ্রেনেডে মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা

গাজীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৩:২১, ১২ নভেম্বর ২০২৬

আপডেট: ১৩:২২, ১২ নভেম্বর ২০২৬

পুলিশের সাউন্ড গ্রেনেডে মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা

ছবি: আপন দেশ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ করেন কয়েকটি কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৯টার দিকে কাজে যোগ না দিয়ে কয়েকটি কারখানার শ্রমিকরা কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যারা ঘটনাস্থলে গিয়ে সাউন্ড গ্রেনেড ছুঁড়ে ধাওয়া দিয়ে শ্রমিকদের সরিয়ে দেয়। প্রায় এক ঘণ্টা পরে সেখানে যান চলাচল আবার শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার সকালে কারখানায় যান।

তারা কাজে যোগ না দিয়ে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে কারখানা ছুটি দিলে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে মৌচাক ও আশপাশের বেশ কয়েকটি কারখানায় ছুটি দেয়া হয়েছে।

খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাউন্ড গ্রেনেড ছুড়ে ও ধাওয়া দিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন<<>>ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। যানবাহনের দীর্ঘ জট তৈরি হওয়ায় যান চলাচল স্বাভাবিক হতে সময় লাগছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকালে কালিয়াকৈরের মৌচাকে শ্রমিকরা অবস্থান নিয়ে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছিল। প্রায় ৩০ থেকে ৪০ মিনিট মহাসড়কে অবস্থান করে। পরে তাদের সাউন্ড গ্রেনেড করে সরিয়ে দেয়া হয়েছে। এছাড়াও পল্লী বিদ্যুৎ শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়েছিল। তাদের বুঝিয়ে সরিয়ে দেয়া হয়েছে। জরুনের দিকে শ্রমিকরা অবস্থান নেয়ার চেষ্টা করেছিল। পরে তারা চলে গেছে। সব মিলিয়ে ৮ থেকে ৯টি কারখানায় ছুটি দেয়া হয়েছে। 

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়