Apan Desh | আপন দেশ

ফতুল্লায় মাদ্রাসায় ভয়াবহ আগুন, অর্ধশত শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ০৯:৫৫, ১০ নভেম্বর ২০২৬

ফতুল্লায় মাদ্রাসায় ভয়াবহ আগুন, অর্ধশত শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে

ছবি: আপন দেশ

নারায়ণগঞ্জ ফতুল্লার সাইনবোর্ড শান্তিধারা এলাকায় জামিয়াতুল আশরাফিয়া মাদ্রাসার দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অর্ধশত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চিকিৎসা দেয়া হচ্ছে। 

এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাদের আইসিউতে ভর্তি করা হয়েছে।

সোমবার (০৯ নভেম্বর) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। 

খবর পেয়ে ফতুল্লার শিবুমার্কেট ও কাঁচপুর মডার্ন  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ৫টি ইউনিট  আগুন নিয়ন্ত্রণে আনে। 

কাঁচপুর মর্ডান ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের ৩টি ইউনিট ও শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশনের ২টি ইউনিট কর্তৃক আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ৩ টা ৪০ মিনিটের দিকে উক্ত আগুন সম্পূর্ণরূপে নির্বাপিত করা হয়। আনুমানিক ক্ষতির পরিমাণ ১৫ লাখ টাকা। 

আরও পড়ুন <> রাজধানীর ১১ স্থানে ককটেল, দুই বাসে আগুন

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, মাদ্রাসার ৫ম তলা ভবনের ২য় তলায় লাইব্রেরি ও অফিস কক্ষে  আগুন লাগে। 

জামিয়া আশরাফিয়া মাদ্রাসাটির শিক্ষক আজিজুর রহমান জানান, ফতুল্লার শান্তিধারা এলাকায় অবস্থিত মাদ্রাসাটি। রাতে যখন সবাই ঘুমিয়ে ছিলেন, তখন মাদ্রাসার লাইব্রেরিতে আগুন লাগে। এরপর সে ধোঁয়া ছড়িয়ে পড়লে সেখান থেকেই অসুস্থ হয়ে পড়েন সবাই।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, মধ্যরাতে ফতুল্লায় একটি মাদ্রাসার ভবনে আগুন লাগে। সে আগুনের ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে পড়লে শিক্ষার্থী আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। এছাড়া ধোয়ায় শ্বাসকষ্ট শুরু হয় শিক্ষার্থীদের। এরপর প্রায় অর্ধশত শিক্ষার্থীকে চিকিৎসার জন্য বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। 

তিনি জানান, শিক্ষার্থীদের বয়স ১০ থেকে ৩০ বছরের মধ্যে। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে। এদের মধ্যে একজনকে বর্তমানে মেকানিক্যাল ভেন্টিলেটরের মাধ্যমে শ্বাস-প্রশ্বাসের সহায়তা দেয়া হচ্ছে।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়