ছবি: আপন দেশ
জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীতে জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। পরে স্থানীয় কয়েকজন ক্রেতা মিলে মাছটি ২০ হাজার টাকায় কিনে নেন।
এর আগে শুক্রবার (০৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাহাদুরাবাদ সরদারপাড়া বাজারে মাছটি বিক্রির জন্য আনা হয়। মাছ দেখতে সেখানে স্থানীয়রা ভীড় জমায়।
আরও পড়ুন<<>>সাতকানিয়ায় ডোবায় শিক্ষা সফরের বাস, নিহত ২
উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের ফুটানি বাজার এলাকার যমুনা নদীতে মাছটি জেলে আব্দুর রশীদের জালে ধরা পরে। তিনি জানান, মাছটি অনেক বড় হওয়ায় তাৎক্ষণিকভাবে একক কোনো ক্রেতা পাওয়া যাচ্ছিল না। পরে স্থানীয় সুলতান মন্ডলসহ কয়েকজন মিলে মাছটি কিনে নেন এবং পরবর্তীতে কেটে নিজেদের মধ্যে ভাগ করে নেন।
স্থানীয় বাসিন্দা মানিক সওদাগর জানান, নদীতে এখন এত বড় মাছ খুব একটা দেখা যায় না। বিশাল আকৃতির এ মাছ দেখতে বাজারে মানুষের ভিড় জমে যায়।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































