Apan Desh | আপন দেশ

ফাঁসি

মানবতাবিরোধী অপরাধের ৭ রায়ে ২৩ মৃত্যুদণ্ড, ১১ যাবজ্জীবন

মানবতাবিরোধী অপরাধের ৭ রায়ে ২৩ মৃত্যুদণ্ড, ১১ যাবজ্জীবন

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ঘিরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে এখন পর্যন্ত সাতটি মামলার রায় ঘোষণা করা হয়েছে। এসব রায়ে ২৩ জনকে মৃত্যুদণ্ড এবং ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আলোচিত এসব রায় ঘিরে বিচারপ্রক্রিয়া, অপরাধের দায় নির্ধারণ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার বিষয়গুলো নতুন করে সামনে এসেছে। গত দুই বছরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের বিচারের সর্বশেষ তথ্য সম্প্রতি প্রসিকিউশনের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে।

০১:৪২ পিএম, ২৫ অক্টোবর ২০২৬ রোববার

ফাঁসির মঞ্চ থেকে সংসদে আসা বিরল ঘটনা: ডেপুটি স্পিকার

ফাঁসির মঞ্চ থেকে সংসদে আসা বিরল ঘটনা: ডেপুটি স্পিকার

এ সংসদে কেউ এসেছি ফাঁসির মঞ্চ থেকে, কেউ এসেছি গুম হওয়া থেকে। কেউ আবার কারাগারে দীর্ঘ জীবন কাটিয়ে মজলুম হয়ে সংসদে এসেছেন। এমন সংসদ বিশ্বের বুকে বিরল। আমি সাধারণ কৃষক পরিবারের সন্তান হয়ে এখানে আসতে পেরেছি বলে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। রোববার (২৯ মার্চ) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠকে তিনি এসব কথা বলেন। ১৩ দিনের বিরতি শেষে এদিন বিকেল ৩টায় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।

০৪:৩৯ পিএম, ২৯ মার্চ ২০২৬ রোববার

‘শেখ হাসিনার ১৪০০ বার ফাঁসি হওয়া উচিত’

‘শেখ হাসিনার ১৪০০ বার ফাঁসি হওয়া উচিত’

একটি হত্যার জন্য একবার মৃত্যুদণ্ড হয়। সে হিসেবে শেখ হাসিনার ১৪০০ বার ফাঁসি হওয়া উচিত। তবে এটি সম্ভব নয়। কিন্তু শেখ হাসিনাকে অন্তত একবার মৃত্যুদণ্ড না দিলে অবিচার হবে। এ মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) যুক্তিতর্কের পর এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। চিফ প্রসিকিউটর বলেন, হেলিকপ্টার দিয়ে গুলি, বোম্বিং করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। পাশাপাশি হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসা না দেয়ারও নির্দেশ দিয়েছিল। এ বিষয়গুলো যুক্তিতর্কে তুলে ধরা হয়েছে। এসময় ভারতে পালিয়ে গিয়েও শেখ হাসিনা আন্দোলনকারীদের হত্যার হুমকি দিচ্ছেন।

০৪:১৬ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement