Apan Desh | আপন দেশ

সাতকানিয়ায় ডোবায় শিক্ষা সফরের বাস, নিহত ২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১০:৪৮, ৭ নভেম্বর ২০২৬

সাতকানিয়ায় ডোবায় শিক্ষা সফরের বাস, নিহত ২

ছবি: আপন দেশ

চট্টগ্রামের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ডোবায় পড়ে গেছে কক্সবাজারগামী যাত্রীবাহী ‘তিসা’ পরিবহনের বাস। এ দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪০ জন।

শনিবার (০৭ নভেম্বর) ভোর ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানিহাট রেললাইনের প্রায় ১০০ গজ সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সোহানা (৪৫) ও মোহাম্মদ ইসরাফিল (৫৮)।

জানা যায়, কুমিল্লা-ব-১১-০০৬০ নাম্বারের বাসটি কুমিল্লা থেকে কক্সবাজার যাচ্ছিল। এতে বুড়িচংয়ের বাকশীমূল ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ অর্ধশতাধিক যাত্রী ছিলেন। তারা শিক্ষাসফরে কক্সবাজার যাচ্ছিলেন।

আরও পড়ুন <> রূপগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভেঙে রগ কাটল মাদক কারবারিরা

দুর্ঘটনার খবর পেয়ে দোহাজারী হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস, সাতকানিয়া থানা পুলিশ ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। আহতদের উদ্ধার করে কেরানিহাটের বিভিন্ন বেসরকারী হাসপাতালে পাঠানো হয়।

দোহাজারী হাইওয়ে থানার ওসি নুরুল আবছার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় দ্রুত উদ্ধার অভিযান চালানো হয়। 

প্রাথমিকভাবে দুর্ঘটনায় দুজন নিহত ও অন্তত ৪০ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়