ছবি: আপন দেশ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছে। তিনি বুধবার (১৪ অক্টোবর) ফরিদপুরের চরভদ্রাসনে একটি সভায় উপস্থিত থাকবেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার গাজীরটেক ইউনিয়নে আমেরিকান প্রবাসী আলমগীর কবিরের বাসভবনে এ সভা হয়। সভায় রিজভীর সফর সফল করতে সার্বিক প্রস্তুতি, নেতাকর্মীদের অংশগ্রহণ এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের এমপি মো. শহিদুল ইসলাম বাবুল, চরভদ্রাসন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মো. অহিদুজ্জামান মোল্লা, সদস্যসচিব মো. আব্দুল কুদ্দুস (ভিপি বাদশা), কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান সিকদার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল কুদ্দুস, মো. মুনজু মৃধা, কেএম ওবায়দুল বারী দিপু খান, মো. আব্দুল গফফার, মো. রিসাদ বেগ এবং গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী।
আরও পড়ুন<<>>চশমা ছাড়া কোরআন পড়তে পারা ১২৩ বছর বয়সী আব্বাসের মৃত্যু
এ ছাড়া উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক ওয়াহাব মোল্লা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জানে আলম মোল্লা ও কৃষক দলের সভাপতি মো. ফিরোজ মাস্টারসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও তাঁতী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় অংশ নেন।
সভায় বুধবারের সফর সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাংগঠনিক প্রস্তুতি ও নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।
রুহুল কবির রিজভীর সফরকে কেন্দ্র করে চরভদ্রাসন উপজেলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সফর ঘিরে বিভিন্ন পর্যায়ে প্রস্তুতি কার্যক্রম চলছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































