ছবি: আপন দেশ
নাটোরের নলডাঙ্গায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে আত্মরক্ষার কৌশল সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শোভাযাত্রা, মহড়া ও আলোচনা সভা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাহিদুল ইসলাম নাহিদ, উপজেলা প্রকৌশলী মো. সমসের আলী, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা রবিন আহমেদ, পল্লী সঞ্চয় ও দারিদ্র্য বিমোচন কর্মকর্তা শাহাদাৎ হোসেন, নলডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন মাস্টার মো. মোস্তফা আলী, পিপরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কলিমুদ্দিন কলি এবং ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সাজেদুল ইসলাম।
আরও পড়ুন<<>>পাবিপ্রবিতে শিক্ষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
এ ছাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের স্টাফ জহিরুল ইসলাম ও হেলাল উদ্দিনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিসের কর্মী এবং শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সরকারি উদ্যোগের পাশাপাশি প্রতিটি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রস্তুত থাকতে হবে। ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়ানো সম্ভব। এ জন্য সবাইকে দুর্যোগকালীন আত্মরক্ষার কৌশল সম্পর্কে জানতে হবে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































