Apan Desh | আপন দেশ

কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:১৪, ১৩ অক্টোবর ২০২৬

কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ছবি: আপন দেশ

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি-প্রতিপাদ্যকে সামনে রেখে কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ব্যবস্থাপনায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সারে ১১টায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। 

র‌্যালিটি উপজেলা প্রাঙ্গন হতে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে অগ্নিনির্বাপন মহড়ায় অংশ নেয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন। র‌্যালি শেষে ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিনির্বাপন মহড়ার আয়োজন করেন। তারা দুর্যোগ মূহুর্তে নিজেকে বাঁচাতে বিভিন্ন কসরত প্রদর্শন করেন। র‌্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা হয়।

উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ। 

আরও পড়ুন<<>>চরভদ্রাসনে রিজভী আহমেদের সফর ঘিরে প্রস্তুতি সভা

সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছা. নাহিদা খাতুন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাত জাহান।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হাসান, সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা বিএনপি’র আহবায়ক মাস্টার হুমায়ুন কবির, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সামসুজ্জামান আখন্দ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমা, প্রশাসনের বিভিন্ন দপ্তরপ্রধানগন, ফায়ার সার্ভিসের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীবৃন্দসহ প্রমুখ ।

ইউএনও এটিএম কামরুল ইসলাম বলেন, বাংলাদেশ একটি দুর্যোগ প্রবন এলাকা। প্রতিটি দুর্যোগে এদেশের জনগন নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম সতর্কবার্তা মানুষের কাছে পৌঁছে দিতে জনগনকে দুর্যোগ মোকাবেলায় সচেতন থাকতে হবে। দুর্যোগের ঝুঁকি কমাতে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই আজকের এ উদ্যোগ। ভূমিকম্প, বজ্রপাত ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষিত জনবল গঠনে জোর দেন তিনি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

চকবাজারের আগুন নেভেনি ৫ ঘণ্টায়ও অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল-মাইকেল উডফোর্ড স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা রূপপুরে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া রিয়াদ বিমানবন্দরে হামলায় আরও ৪ বাংলাদেশি আইসিইউতে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন হাসান মাহমুদ বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের মাঝপথ থেকে ফিরে এলো ইউএস-বাংলা, ৫ ফ্লাইট বাতিল রিয়াদে হামলার নিন্দা ট্রাম্পের, হুতিবিরোধী অভিযানের ইঙ্গিত কিং খালিদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২
City Touch