Apan Desh | আপন দেশ

​কাজিপুরে এন এম উচ্চ বিদ্যালয়ে এমপি সেলিম রেজাকে গণসংবর্ধনা

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:২১, ১০ অক্টোবর ২০২৬

​কাজিপুরে এন এম উচ্চ বিদ্যালয়ে এমপি সেলিম রেজাকে গণসংবর্ধনা

ছবি : আপন দেশ

সিরাজগঞ্জের কাজিপুরে এন এম উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে স্থানীয় এমপি মো. সেলিম রেজাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) তাকে এ সংবর্ধনা দেয়া হয়। সেখানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

​বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুস সালামের সভাপতিত্বে সংবর্ধনা সভায় শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এমপি সেলিম রেজা।

সেলিম রেজা বলেন, শিক্ষার্থীদের মাদক ও অহেতুক আড্ডা থেকে দূরে থেকে পড়ার টেবিলে মনোযোগী হতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হতে হবে, যেন ভবিষ্যতে নিজেদের পরিবার তথা দেশের কল্যাণে নিবেদিত রাখা যায়।

​সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি শফিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া।

আরও পড়ুন <<>> বোদায় বদেশ্বরী মন্দিরে মহালয়া উৎসবে পুণ্যার্থীদের ঢল

​এছাড়া বক্তব্য রাখেন কাজিপুর থানার ওসি আব্দুর রাজ্জাক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলী, আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের সভাপতি মো. গোলাম মোস্তফা এবং এন এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান প্রমুখ।

​অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়