ছবি : আপন দেশ
নাটোরের নলডাঙ্গায় মসজিদে ফজরের আজান দেয়ার সময় সৈয়দ ইসলাম (৫০) নামে এক মুয়াজ্জিনকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (০৫ অক্টোবর) ভোরে উপজেলার পিঁপরুল ইউনিয়নের চর বাঙালপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।
আহত সৈয়দ ইসলাম চর বাঙালপাড়া এলাকার শাহাদ হোসেনের ছেলে।
আরও পড়ুন<<>>কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৬
স্বজন ও স্থানীয়রা জানান, ভোরে সৈয়দ ইসলাম মসজিদের মাইকে আজান দিচ্ছিলেন। একপর্যায়ে হঠাৎ আজান বন্ধ হয়ে যায়। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা মসজিদে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয়দের দাবি, ধারালো অস্ত্র দিয়ে তার পেটসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য আমিরুল ইসলাম বলেন, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে নলডাঙ্গা থানার ওসি মনোয়ার জাহান বলেন, ঘটনার বিষয়ে মামলা হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































