Apan Desh | আপন দেশ

বিরোধের জেরে জমির ধান নষ্ট, ক্ষতি ২ লাখ টাকা

নাটোর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:৪২, ৩ অক্টোবর ২০২৬

বিরোধের জেরে জমির ধান নষ্ট, ক্ষতি ২ লাখ টাকা

ছবি: আপন দেশ

নাটোরের লালপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে এক কৃষকের প্রায় তিন বিঘা ইরি-বোরো ধানের জমিতে আগাছানাশক প্রয়োগ করে ফসল নষ্ট করা হয়েছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক।

শনিবার (০৩ অক্টোবর) সকালে উপজেলার বিলমারিয়া ইউনিয়নের বড়বাদকয়া মৌজায় গিয়ে দেখা যায়, ক্ষতিগ্রস্ত জমির ধানগাছ হলুদ হয়ে শুকিয়ে গেছে। স্থানীয়দের ভাষ্য, স্বাভাবিকভাবে এমন ক্ষতি হওয়ার কথা নয়।

ভুক্তভোগী মোজাম্মেল অভিযোগ করেন, পূর্ববিরোধের জেরে শুক্রবার দিবাগত রাতে সালাম, সেকেন্দারসহ কয়েকজন তার জমির ধানে আগাছানাশক স্প্রে করেন। এতে প্রায় তিন বিঘা জমির ধান নষ্ট হয়ে গেছে। এ ফসলই তাদের পরিবারের আয়ের অন্যতম প্রধান উৎস বলেও জানান তিনি। 

আরও পড়ুন<<>>ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু

তবে অভিযোগ অস্বীকার করেছেন সেকেন্দার। তিনি বলেন, ওই জমি তাদের পারিবারিক সম্পত্তি। তারা দীর্ঘদিন ধরে সেখানে চাষাবাদ করে আসছেন। মোজাম্মেল প্রভাবশালী মহলের সহায়তায় তাদের জমি থেকে উচ্ছেদ করেছেন। তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে। লালপুর থানায় অভিযোগ দেয়ার পর বিষয়টি তদন্ত করা হচ্ছে।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়