ছবি : আপন দেশ
এখনই এক দফা দেয়ার মতো সময় আসেনি। দীর্ঘ ১৭ বছর পর হারিয়ে যাওয়া গণতন্ত্র ফিরে এসেছে। এ গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখতে সরকারকে সময় ও সুযোগ দিতে হবে। এমনটিই জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম।
শনিবার (০৩ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রদল আয়োজিত ‘ক্লিনিং ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: রেমিট্যান্সকে কৌশলগতভাবে কাজে লাগাতে হবে : রূপা হক
এসময় সরকারের কাজে সহযোগিতা করার জন্যও বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
বিশ্ববিদ্যালয় এলাকায় অনুমোদন ছাড়া যত্রতত্র হকার না বসানোর বিষয়ে প্রয়োজনীয় ভূমিকা রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান আব্দুস সালাম।
পাশাপাশি বিশ্ববিদ্যালয় এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ছাত্রদল ও শিক্ষার্থীদের প্রতিও আহ্বান জানান তিনি।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































