Apan Desh | আপন দেশ

নতুন করে ফারাক্কা চুক্তি নবায়নের উদ্যোগ নেয়া হয়েছে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৪:৫২, ৩ অক্টোবর ২০২৬

নতুন করে ফারাক্কা চুক্তি নবায়নের উদ্যোগ নেয়া হয়েছে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

ছবি : আপন দেশ

নতুন করে ফারাক্কা চুক্তি নবায়নের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

তিনি বলেছেন, ৩০ বছর মেয়াদি ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে নতুন করে চুক্তি নবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। এ চুক্তিতে জিয়াউর রহমানের পথ অনুসরণ করে হবে।

শনিবার (০৩ অক্টোবর) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ার ডাকবাংলোতে তিনি এসব কথা বলেন।

ফরহাদ হোসেন আজাদ বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের ৫৪টি এবং মিয়ানমারের সঙ্গে তিনটি আন্তঃসীমান্ত নদী রয়েছে।

আরও পড়ুন: ‘শেখ হাসিনাকে ঢুকতে দেয়া ছাড়া ভারতের কোনো উপায় ছিল না’

তিনি বলেন, নদী ও খাল উদ্ধারে কোনো ধরনের দলীয় দৃষ্টিভঙ্গি বিবেচনা করা হবে না। আন্তঃসীমান্ত নদীগুলোতে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হচ্ছে। দেশের খনন ও পুনরুদ্ধার করা নদী, খাল ও জলাশয় পুনরায় দখলের কোনো সুযোগ থাকবে না।

নদী উদ্ধারে দলীয় পরিচয় বিবেচনা করা হবে না। পাশাপাশি ভারতের সঙ্গে ফারাক্কা চুক্তি নবায়ন এবং আন্তঃসীমান্ত নদীগুলোতে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।

এর আগে মহানন্দা নদীর সীমান্ত এলাকা পরিদর্শন শেষে নোঙর রিভার ক্যাম্পের পতাকা আয়োজকদের হাতে তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন প্রতিমন্ত্রী।

পরে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এক আলোচনা সভার অংশগ্রহণ করে প্রতিমন্ত্রী।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়