Apan Desh | আপন দেশ

আদমদীঘিতে সাংবাদিককে মারধর, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৭:৪৭, ২৩ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে সাংবাদিককে মারধর, গ্রেফতার ১

ছবি : সংগৃহীত

বগুড়ার আদমদীঘিতে সাংবাদিক ফিরোজ হোসেন ও তার বাবা ফরহাদ আলীকে মারধর করে রক্তাক্ত করার মামলায় আব্দুর রহমান (৬৫) নামের এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাকৃত আব্দুর রহমান উপজেলার বিহিগ্রাম কুমারপাড়ার লীল চাঁনের ছেলে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। এরআগে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ফিরোজ হোসেন দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি। 

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বিহিগ্রাম কুমারপাড়ায় বাড়ির খলিয়ানে তারকাঁটার বেড়া দেয়ার কাজ করছিল সাংবাদিক ফিরোজ হোসেনের বাবা ফরহাদ আলী। এসময় প্রতিবেশী আব্দুর রহমানের নির্দেশে সাথী, আসমা ও রুজিনা তার বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। 

আরও পড়ুন<<>>সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

সাংবাদিক ফিরোজের বাবা তাদেরকে গালিগালাজ করতে নিষেধ করলে ওই তিন নারী তার বাবার ওপর হামলা করে এলোপাতাড়ি মারধর করেন। এতে তার বাবা মাথায় আঘাত পেয়ে গুরুতর জখম হোন।

বাবার চিৎকার শুনে ছেলে ফিরোজ হোসেন তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও বাঁশের লাঠি দিয়ে আঘাত করেন ওই তিন মহিলা। পরের দিন শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে আহত ফিরোজ বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দেন।

আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া বলেন, সাংবাদিক ফিরোজের দায়ের করা মামলায় আব্দুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের ধরতে অভিযান চলছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়