Apan Desh | আপন দেশ

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার দুই যাত্রীর

ময়মনসিংহ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১০:৩৩, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার দুই যাত্রীর

ছবি: আপন দেশ

ময়মনসিংহের ত্রিশালে ইউনাইটেড পরিবহনের একটি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী প্রাণ হারিয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। এ সময় বাসটি এক বিদ্যালয়ের সীমানাপ্রাচীরে ধাক্কা দিয়ে উল্টে যায়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ত্রিশাল উপজেলার কাজিরশিমলা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

 ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন<<>>আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

প্রত্যক্ষদর্শীরা জানান, ত্রিশাল উপজেলার কাজিরশিমলা এলাকায় ঢাকা-ময়মনসিংহমহাসড়কের পাশে একটি মাহিন্দ্রা দাঁড়িয়ে ছিল। এ সময় ময়মনসিংহের দিকে যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। একই দিক থেকে আসা ইউনাইটেড পরিবহনের একটি বাস প্রথমে মাহিন্দ্রাটিকে ধাক্কা দেয়। পরে বাসটির সঙ্গে সিএনজির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। গুরুতর আহত ছয়জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। আহতরা সবাই মাহিন্দ্রা ও সিএনজির যাত্রী বলে জানা গেছে।

দুর্ঘটনার বর্ণনা দিয়ে বাসের এক যাত্রী বৃষ্টি আক্তার বলেন, বাসের চালক হঠাৎ অজ্ঞান হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে চালকের সহযোগী বাসটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।

এদিকে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দেয়ার পর বাসটি মহাসড়কের পাশে প্যাসিফিক আইডিয়াল হাই স্কুলের সীমানাপ্রাচীরে আঘাত করে উল্টে যায়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়