Apan Desh | আপন দেশ

গ্রেফতারকৃত আসামিকে ছিনিয়ে নিলেন স্বজনরা

সুনামগঞ্জ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:৪২, ৩ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৫:৪২, ৩ সেপ্টেম্বর ২০২৬

গ্রেফতারকৃত আসামিকে ছিনিয়ে নিলেন স্বজনরা

ছবি: আপন দেশ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের দামোধরতুপী গ্রামে ওয়ারেন্টভূক্ত আসামিকে গ্রেফতার করে পুলিশ। আসামির নাম মো. আশির মিয়া। গ্রেফতারের পর আসামিকে গাড়িতে তুললে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে আসামির স্বজনরা। এক পর্যায়ে তারা আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। 

আসামি মো. আশির মিয়া দামোধরতুপী গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে।

বুধবার (০২ সেপ্টেম্বর) রাত ১১ টায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জ থানার এস আই নুর উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল সিএনজিতে করে দামোধরতুপী গ্রামে এসে আসামির বাড়িতে অভিযান চালায়। 

আরও পড়ুন<<>>মাদক-অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ

এসময় আসামি মো. আশিক মিয়াকে গ্রেফতার করে হ্যানকাপ পড়িয়ে সিএনজিতে উঠায়। এসময় তার স্বজনরা এসে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। 

খবর পেয়ে শান্তিগঞ্জ থানার ওসিসহ বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে হাজির হয়, তবে ততোক্ষণে আসামি পালিয়ে যায়।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ওসি ওলিউল্ল্যাহ ঘটনার সত্যতা স্বীকার করে জানান,আসামি হ্যানকাপ নিয়ে পালিয়েছে। তাকে ধরতে পুলিশের অভিযান চলছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়