Apan Desh | আপন দেশ

পিটিয়ে হত্যা

মাদকসেবী অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা, দুই কিশোর আটক

মাদকসেবী অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা, দুই কিশোর আটক

নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদকসেবী অপবাদ দিয়ে মব সৃষ্টি করে রিকশাচালক মো.ফয়েজ আহাম্মদকে (৪৩) পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেফতারের পর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে তারা।রোববার (০৪ অক্টোবর) বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো.আতিক উল্লাহ`র আদালতে গ্রেফতার দুই কিশোর ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। গ্রেফতার দুই কিশোর হলো আশরাফুল ইসলাম শ্রাবন (১৬) ও আকবর হোসেন ফাহিম (১৭)। তারা সোনাইমুড়ী উপজেলার শাকতলা গ্রামের বাসিন্দা। পিবিআই জানায়, তারা একটি কিশোর গ্যাং গড়ে তুলে এলাকায় ত্রাস সৃষ্টি ও মব তৈরির মাধ্যমে অরাজকতা চালিয়ে আসছিল।

০৬:৪৬ পিএম, ৪ অক্টোবর ২০২৬ রোববার

পাঁচ বছরের সন্তানকে পিটিয়ে হত্যা করল বাবা-সৎ মা

পাঁচ বছরের সন্তানকে পিটিয়ে হত্যা করল বাবা-সৎ মা

টাঙ্গাইল পৌর এলাকার বিশ্বাস বেতকা  ১৭ নম্বর ওয়ার্ডের তাওহিদ নামে পাঁচ বছরের এক শিশুকে নৃশংস ভাবে পিটিয়ে হত্যা করেছে তার বাবা ও সৎ মা। শিশুটির বাবার নাম তাসিম। সে ১৭নং ওয়ার্ডের বাসিন্দা। নিশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (০২ সেপ্টেম্বর) পারিবারিক বিরোধের জের দীর্ঘদিন ধরেই শিশু তাওহিদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। আজও তার ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়। একপর্যায়ে অবুঝ শিশুটি নির্যাতন সহ্য করতে না পেরে নিস্তেজ হয়ে পড়ে। অবস্থার অবনতি হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

০৮:০৮ পিএম, ২ সেপ্টেম্বর ২০২৬ বুধবার

চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে চাচাতো ভাই আবু বকর সিদ্দিককে (৩৫) বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ হত্যা চাচাতো ভাই ইয়াসিন আরাফাত সুজন ও তার শ্যালক রাহাতের বিরুদ্ধে মামলায় হয়েছে । এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাহাতকে গ্রেফতার করেছে র‍্যাব। নিহত সিদ্দিক উপজেলার ছয়ানী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খোয়াজপুর গ্রামের চাপরাশি বাড়ির মৃত হাজি আমিন উল্লাহর ছেলে। শুক্রবার (০১ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে রংপুর মহানগরীর হাজিরহাট থানার ১ নম্বর ওয়ার্ডের গংগাহারী এলাকা থেকে মামলার দ্বিতীয় আসামি মো. রাহাতকে (২২) গ্রেফতার করা হয়। তিনি একই এলাকার চিত্তনী বাড়ির মো. সোলোমানের ছেলে।

১১:৩৬ পিএম, ১ মে ২০২৬ শুক্রবার

নির্বাচনী সংঘাতে প্রথম নিহত মাদারীপুরের এসকান্দার খাঁ

নির্বাচনী সংঘাতে প্রথম নিহত মাদারীপুরের এসকান্দার খাঁ

নির্বাচনী সংঘাতের প্রথম জীবন দিতে হলো মাদারীপুরের কালকিনির আওয়ামী লীগ কর্মী এসকান্দার খাঁকে (৫৬)। নৌকা প্রতীকের প্রার্থী ও আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবাহান গোলাপের সমর্থকরা তাকে হাতুড়ি দিয়ে পিটেয়ে মেরেছে। নিহত এসকান্দার খাঁ কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য ঈগল প্রতীকের প্রার্থীর সমর্থক। শনিবার (২৩ ডিসেম্বর) ভোরে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বাটবালি গ্রামের ঘটনা এটি। এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। 

০৩:২৮ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৩ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement