Apan Desh | আপন দেশ

গলাচিপা প্রেসক্লাবের সভাপতি কাওসার, সম্পাদক সাইমুন রহমান

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি, আপন দেশ 

প্রকাশিত: ২০:৪৩, ২২ আগস্ট ২০২৬

গলাচিপা প্রেসক্লাবের সভাপতি কাওসার, সম্পাদক সাইমুন রহমান

ফাইল ছবি, আপন দেশ

ঐতিহ্যবাহী গলাচিপা প্রেসক্লাবের সাধারণ সভায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বালিকা বিদ্যালয় সড়কে অবস্থিত গলাচিপা প্রেসক্লাব কার্যালয়ে এ নির্বাচন হয়।

কণ্ঠ ভোটের নির্বাচনে দৈনিক সমকালের গলাচিপা উপজেলা প্রতিনিধি মো. কাওসার সভাপতি এবং দৈনিক কালের কণ্ঠের গলাচিপা উপজেলা প্রতিনিধি মু. সাইমুন রহমান এলিট সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

গলাচিপা প্রেসক্লাব ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে স্থানীয় সাংবাদিকদের পেশাগত ঐক্য, সাংবাদিকতার মানোন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। 

আরও পড়ুন<<>>ধ্বংসের দ্বারপ্রান্তে রাণী ভবাণীর জন্মভিটা

সাধারণ সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। সভায় সিদ্ধান্ত নেয়া হয়, আগামী ৩১ আগস্টের মধ্যে প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক প্রেসক্লাবের সকল সদস্যের সহযোগিতা কামনা করে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement