Apan Desh | আপন দেশ

সাকিবের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন

মাগুরা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১০:২৫, ৬ আগস্ট ২০২৬

আপডেট: ১০:৩০, ৬ আগস্ট ২০২৬

সাকিবের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন

ছবি : আপন দেশ

ক্রিকেটার ও মাগুরা-১ আসনের সাবেক এমপি সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে হামলা ও আগুন দেয়ার পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বুধবার (০৫ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে মাগুরা শহরের কেশবমোড় এলাকার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির দক্ষিণ পাশের লোহার গেটের ওপরের অংশ লক্ষ্য করে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। 

এ ছাড়া ইট-পাটকেল নিক্ষেপে বাড়ির কাচের জানালা ভেঙে যায়। ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। আগুন ধরার সঙ্গে সঙ্গে নিভিয়ে ফেলে স্থানীয় লোকজন। ফলে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।

প্রত্যক্ষদর্শী এক যুবক জানান, পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। কয়েকটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন বাড়ির সামনে হামলা এবং প্রধান ফটকে আগুন ধরিয়ে দেয়ার চেষ্টা করে।

মাগুরা সদর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনার পর পুলিশের একটি দল পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আমরা ঘটনার তদন্ত করছি। তিনি আরও বলেন, এ ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এটি পেট্রোলবোমা কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

আরও  পড়ুন : আজ থেকে জুলাই স্মৃতি জাদুঘর সবার জন্য উন্মুক্ত 

সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশও মোতায়েন রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement