Apan Desh | আপন দেশ

দুই শিশুকে ধর্ষণ, অভিযুক্তকে গ্রেফতার

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:৫৬, ১৪ জুলাই ২০২৬

দুই শিশুকে ধর্ষণ, অভিযুক্তকে গ্রেফতার

ছবি: আপন দেশ

বিস্কুটের প্রলোভন দেখিয়ে প্রতিবেশী দুই শিশুকে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করেছে আমিনুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি। এ ঘটনায় অভিযুক্ত আমিনুল ইসলামকে গ্রেফতার করেছে বোদা থানা পুলিশ।

গত সোমবার (১৩ জুলাই) রাতে থানায় অভিযোগ করে ভুক্তভোগী পরিবার। ওই রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে পুলিশ।

আটককৃত আমিনুল ইসলাম বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের আমতলা কাজীপাড়া এলাকার বাসিন্দা।

গুরুতর অসুস্থ অবস্থায় ভুক্তভোগী দুই শিশুকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী দুই শিশু অভিযুক্ত ব্যক্তিকে দাদু বলে ডাকত। এ সুবাদে তারা মাঝে মধ্যে তার বাড়িতে খেলতে যেত। অভিযোগ রয়েছে, বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত ব্যক্তি বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুদের নিজের শয়নকক্ষে নিয়ে যান এবং ধর্ষণ করেন। 

আরও পড়ুন<<>>এমসি কলেজে ধর্ষণ: একজনকে মৃত্যুদণ্ডসহ যাবজ্জীবন ৩

শুক্রবার ও শনিবার ৬ বছর বয়সী এক শিশুকে এবং রোববার একই কায়দায় ৫ বছর বয়সী আরেক শিশুকে ধর্ষণ করা হয়। ঘটনার পর শিশুদের কাউকে কিছু না বলার জন্য ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়া হয়েছিল। 

ভুক্তভোগী এক শিশুর বড় চাচী জানান, শিশু দুটিকে অস্বাভাবিকভাবে কান্নাকাটি করতে দেখে বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করা হয়। প্রথমে এক শিশু ভয়ে কিছু বলতে না পারলেও পরে অন্য শিশু শারীরিক ব্যথার কথা জানিয়ে পুরো ঘটনার বর্ণনা দেয়। পরে পরিবারের সদস্যরা তাদের চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাছুদ বলেন, দুই শিশু শারীরিক নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।

এ ব্যাপারে বোদা থানার ওসি সোহেল রানা বলেন, ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়