ছবি: আপন দেশ
বগুড়ার আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প হয়েছে। উপজেলা সদরে খাড়ির ব্রিজ সংলগ্ন বেডো অফিসে আয়োজিত এ ক্যাম্পে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত ১৫৬ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বসুন্ধরা শুভসংঘের আদমদীঘি শাখার সহ সভাপতি আহসান হাবীব তুহিন এ ক্যাম্পের উদ্বোধন করেন।
উদ্বোধনের পর থেকেই বিভিন্ন বয়সী মানুষ অর্থোপেডিক্স, চর্ম ও যৌন চিকিৎসাসেবা নিতে ক্যাম্পে ভীড় করেন।
মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন অর্থোপেডিক্স ডাক্তার জাবেদ আল মাসুদ এবং চর্ম ও যৌন বিষয়ক ডাক্তার এস এম তাহা।
বসুন্ধরা শুভসংঘের আদমদীঘি শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি তরিকুল ইসলাম জেন্টু বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে। ভবিষ্যতেও বসুন্ধরা শুভসংঘ এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
আরও পড়ুন <<>> ‘পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়’
স্থানীয় বাসিন্দা লিমা, জেসমিন ও লাভলী বেগম এমন আয়োজনের প্রশংসা করে বলেন, বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে তারা অনেক উপকৃত হয়েছেন। এ ধরনের উদ্যোগ নিয়মিত চালু রাখার আহবান জানান তারা।
উল্লেখ্য, বসুন্ধরা শুভসংঘ দেশের বিভিন্ন স্থানে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও মানবিক সহায়তাসহ নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































