Apan Desh | আপন দেশ

আদমদীঘিতে প্রবাসী যুবককে ছুরিকাঘাত, থানায় মামলা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:১৮, ৬ জুলাই ২০২৬

আপডেট: ১৮:২৯, ৬ জুলাই ২০২৬

আদমদীঘিতে প্রবাসী যুবককে ছুরিকাঘাত, থানায় মামলা

ছবি: আপন দেশ

বগুড়ার আদমদীঘির সান্তাহারে মেহেদী হাসান (৩১) নামের এক প্রবাসী যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। এসময় তার সঙ্গে থাকা টাকাও ছিনিয়ে নেয়া হয়।

গুরুত্বর আহত মেহেদী হাসান উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামের এমদাদুল হকের ছেলে।

রোববার (০৫ জুলাই) বেলা দেড় টায় সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনীর সুজনের দোকানের সামনে ঘটনাটি ঘটে। ওই দিন রাতেই আহত মেহেদীর বাবা আদমদীঘি থানায় ইয়ার্ড কলোনী মহল্লার সেকেন্দারের ছেলে রাজু হোসেন, খোকনের ছেলে সাইফুল ও বাদশার ছেলে সুমনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭/৮ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিদেশ পাঠানোর বিষয় নিয়ে রাজু হোসেনের সঙ্গে মেহেদী হাসানের লেনদেন ছিল। সম্প্রতি তা মিটে গেলেও মেহেদীর কাছে রাজুর কিছু টাকা পাওনা ছিল। এরইমধ্যে শনিবার (৪ জুলাই) বিদেশ থেকে ছুটিতে দেশে আসেন প্রবাসী মেহেদী। 

আরও পড়ুন<<>>এইচএসসি পরীক্ষা, একই কলেজের ৫ পরীক্ষার্থী বহিষ্কার

পরের দিন মেহেদী তার বন্ধু হিমেল কুমারকে সঙ্গে নিয়ে সান্তাহার মাইক্রোস্ট্যান্ডে তার বাবার সুতার দোকানে যান। দুপুর দেড়টায় বাড়িতে ফেরার পথে সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনী মহল্লার সুজনের দোকানের সামনে পৌঁছালে রাজু বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে তাদের পথরোধ করে।

এরপর রাজু ও তার সঙ্গীরা মেহেদীর উপর ঝাঁপিয়ে পরে। তখন এলোপাতারি কিল, ঘুষি এবং পরে টিপচাকু দিয়ে মেহেদীর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় মেহেদীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, সেসময় মেহেদীর ব্যাগে থাকা দুই লাখ টাকা, স্বর্ণের চেইন, এক ভরি মালা, ৩ ভরি রুপার ব্যাচ লাইট ও একটি স্মার্ট আই ফোন ছিনিয়ে নেয়। এসময় মেহেদিকে প্রাণ নাশের হুমকি দেয় রাজু।

আদমদীঘি থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, এব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়