Apan Desh | আপন দেশ

গাইবান্ধা জেলা পুলিশের অপরাধ-মাসিক কল্যাণ সভা

গাইবান্ধা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:১৮, ২১ জুন ২০২৬

গাইবান্ধা জেলা পুলিশের অপরাধ-মাসিক কল্যাণ সভা

ছবি: আপন দেশ

গাইবান্ধা জেলা পুলিশের উদ্যোগে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২১ জুন) সকালে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাস্টার প্যারেডের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়।

প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন গাইবান্ধার এসপি মো. জসিম উদ্দীন। প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন এএসপি (শিক্ষানবীস) মো. আরাফাত হোসেন।

এসপি প্যারেড পরিদর্শনকালে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও মাঠ পর্যায়ের দক্ষতা মূল্যায়ন করেন। চৌকস সদস্যদের পুরস্কৃত করেন। পরে তিনি যানবাহন শাখা পরিদর্শন করেন। 

আরও পড়ুন<<>>বিএনপিকর্মীকে এমপি হানজালার হুমকি, ভিডিও ভাইরাল

এছাড়াও পুলিশ লাইন্স ড্রিল সেডে মাসিক কল্যাণ সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও কল্যাণমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়। পুলিশ সুপার আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও জনসাধারণের সঙ্গে উত্তম আচরণের ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে অবসরজনিত কারণে দুই পুলিশ সদস্যকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। পরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মে-২০২৬ মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

ইতালিতে ঢাকাগামী বিমানে আটকা আড়াই শতাধিক যাত্রী সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কিনবে সরকার কিসের হাসিনা! শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশসহ ১৪ দেশের প্রতিরক্ষা জোটে কমান্ডার নিয়োগ রোববার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না: মির্জা ফখরুল মেহেরপুর সীমান্তে নারীসহ ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ব্যর্থ থাইল্যান্ডে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত ৬ জাপানে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডলফিন কাঁচা মরিচের দাম কমলেও ডিমের দাম বাড়তি শিশুদের সুরক্ষায় ব্যর্থ, মেটাকে সাড়ে ১১ হাজার কোটি টাকা জরিমানা এক দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম সিলেটে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল আটজনের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ
Footer Advertisement