Apan Desh | আপন দেশ

শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে চার কিশোর আটক

রাঙামাটি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৪:০৬, ৪ জুন ২০২৬

শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে চার কিশোর আটক

ছবি: আপন দেশ

রাঙামাটিতে ১২ বছর বয়সী এক ছেলে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে চার কিশোরকে আটক করেছে পুলিশ। বুধবার (০৩ জুন)  দিবাগত রাত ১১টার দিকে শহরের রিজার্ভ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সদর কোতয়ালী থানার ওসি মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলো— দিহান (১৩), মো. কাউছার (১৪), তাহেরুল ইসলাম ওয়াহিদ (১৫) ও রাহাত (১৫)। 

পুলিশ ও ভুক্তভোগীর স্বজনদের সূত্রে জানা যায়, কয়েকদিন আগে অভিযুক্তরা শিশুটিকে জোরপূর্বক বলাৎকার করে। একইসঙ্গে সে দৃশ্য ভিডিও ধারণ করে। পরে সে ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে একাধিকবার তাকে একই ধরনের নির্যাতন করা হয়।

আরও পড়ুন<<>>হবিগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ২০

অভিযোগ রয়েছে, বুধবার সন্ধ্যায়ও অভিযুক্তরা শিশুটিকে ডেকে নিয়ে গিয়ে পুনরায় বলাৎকার চেষ্টা চালায়। এ সময় শিশুটি তার অভিভাবকদের বিষয়টি জানালে ঘটনা প্রকাশ্যে আসে। খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

পরে সংবাদ পেয়ে রাঙামাটি কোতয়ালী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ভিকটিমের দেয়া তথ্যানুযায়ী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

ওসি জসিম উদ্দিন জানিয়েছেন, ঘটনাটি জানার পরপরই অভিযান পরিচালনা করে ভিকটিম শিশুটির দেয়া তথ্যানুসারে চারজনকে গ্রেফতার করেছি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়