Apan Desh | আপন দেশ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন করায় ছেলের ৬ মাসের কারাদণ্ড

ময়মনসিংহ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:৩১, ২৭ অক্টোবর ২০২৬

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন করায় ছেলের ৬ মাসের কারাদণ্ড

ছবি: আপন দেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নেশাগ্রস্ত অবস্থায় বৃদ্ধ বাবা-মাকে অত্যাচার করায় মো. মোশাররফ নামের এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। অর্থদণ্ডের টাকা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুমুরিয়াচর এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান। 

আরও পড়ুন<<>>‘শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার’

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নেশাগ্রস্ত অবস্থায় বৃদ্ধ বাবা-মাকে অত্যাচার করায় মো. মোশাররফের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশের একটি দল ও স্থানীয় বাসিন্দারা।

এ বিষয়ে উপজেলার ইউএনও সানজিদা রহমান বলেন,নেশার কারণে কেউ যেন নিজের পরিবারের ওপর নির্যাতন চালাতে না পারে, সে বিষয়ে আমরা কঠোর অবস্থানে রয়েছি। মাদকাসক্তি ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ক্ষতিকর। মাদকের অপব্যবহার ও এ ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়