Apan Desh | আপন দেশ

পার্বত্য

‘পার্বত্যাঞ্চলের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন’

‘পার্বত্যাঞ্চলের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন’

পার্বত্যাঞ্চলের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান আড়াই হাজার কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন  ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি। প্রকল্পের কাজ খুব শীঘ্রই শুরু হবে বলেও তিনি জানান।  শনিবার (১৭ অক্টোবর) দুপুরে রাঙামাটি জেলা পরিষদের মিলনায়তনে বিভিন্ন মন্দিরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চেক বিতরণকালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন মন্ত্রণালয় থেকে এমন কিছু প্রকল্প নেয়া হবে যেখানে এ পার্বত্যবাসীর সকলের ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে বৈষম্যহীনভাবে সুবিধাভোগ করতে পারেন। সবচেয়ে সুবিধাবঞ্চিতদের কর্মসংস্থান, আত্মনির্ভরশীল হওয়া, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, সুপেয় পানির ব্যবস্থা করা, ই-লার্নিংয়ের মাধ্যমে শিক্ষার প্রসার ঘটানো এবং স্যানিটাইজেশন ব্যবস্থাকে স্বাস্থ্যসম্মত করাসহ বিভিন্ন কৃষি উন্নয়নে কাজ করা হচ্ছে।

০৫:৩০ পিএম, ১৭ অক্টোবর ২০২৬ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement