ছবি : আপন দেশ
যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীকে গ্রেফতর করা হয়েছে।
শনিবার (১৬ মে) রাত ১০টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করে।
এ তথ্য নিশ্চিত করেছেন কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান।
মাসুম খান বলেন, ‘বিষয়টি নিয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাজ করছে। বিস্তারিত তথ্য জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’
তবে পরিবারের সদস্যদের দাবি, রাতে শহরের খালধার রোডের বাড়ি থেকে মোস্তফা ফরিদ আহমেদকে তুলে নিয়ে যায় পুলিশ।
আরও পড়ুন : ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
জানা যায়, ফরিদ চৌধুরী শহরের ২৬১/১ লোন অফিসপাড়ার মৃত আনোয়ার আলী চৌধুরীর ছেলে। তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জেলা আওয়ামী যুবলীগের সভাপতি।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































