Apan Desh | আপন দেশ

রাজবাড়ীর চরাঞ্চলে উন্নত জাতের ছাগল বিতরণ

রাজবাড়ী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:৪২, ১২ মে ২০২৬

রাজবাড়ীর চরাঞ্চলে উন্নত জাতের ছাগল বিতরণ

ছবি: আপন দেশ

নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় রাজবাড়ীর কালুখালীর চরাঞ্চলের সুফলভোগীদের মধ্যে উন্নত জাতের মুরগি ও ছাগল বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (১২ মে) সকাল ৮ টায় কালুখালী উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেনারি হাসপাতালের উদ্যোগে রতনদিয়া ইউনিয়নের পশ্চিম হরিণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মুরগি ও ছাগল বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাহ উদ্দিন।

এ প্রকল্পের আওতায় ১০০ জন উপকারভোগীর মাঝে প্রত্যেক উপকারভোগীকে ২৫টি করে উন্নত জাতের মুরগি ও ৫৪ জন উপকারভোগীর মাঝে প্রত্যেক উপকারভোগীকে ২ টি করে ব্লাক বেঙ্গল জাতের ছাগল বিতরণ করা হয়।

এসময় উপজেলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম রতন, উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাহ উদ্দিন সুফল ভোগীদের উদ্দ্যেশে বলেন, সরকার আপনাদের স্বাবলম্বী করে গড়ে তুলতে মুরগী ও ছাগল দিচ্ছে, এটা বিক্রি করা যাবে না।  বিতরণকৃত মুরগী ও ছাগল থেকে বংশ বিস্তার ঘটিয়ে নিজেরা স্বাবলম্বী হবেন । তাহলেই নিজেদের জীবন যাত্রার মান উন্নয়ন হবে। 

আরও পড়ুন<<>>৪১ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

কালুখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম রতন বলেন, এ প্রকল্পের আওতায় আজকে উপজেলার রতনদিয়া ও কালিকাপুর ইউনিয়নের ১৫ টি চরের ১০০ জন উপকারভোগীর মাঝে প্রত্যেককে ২৫টি করে উন্নত জাতের মুরগি ও ৫৪ জন উপকারভোগীর মাঝে প্রত্যেককে ২টি করে ব্লাক বেঙ্গল জাতের ছাগল বিতরণ করা হয়। এছাড়াও বিতরণকৃত ছাগল পালনকারী প্রত্যেক উপকারভোগীকে ৪ ধাপে ১১২ কেজি খাবার ও ছাগল পালনকারী প্রত্যেক উপকারভোগীকে ৩ ধাপে ৭৫ কেজি খাবার বিতরণ করা হবে।

তিনি আরও বলেন,  এর আগে এসব উপকারভোগীদের ২দিনব্যাপী ছাগল ও মুরগি পালনের প্রশিক্ষণ দেয়া হয়েছে। এছাড়াও এ প্রকল্প থেকে  ছাগল পালনের ঘর নির্মাণ বাবদ ১১ হাজার টাকা এবং মুরগি পালনের ঘর নির্মাণ বাবদ প্রত্যেক উপকারভোগীকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৮ হাজার ৮শত টাকা করে দেয়া হবে। 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়