Apan Desh | আপন দেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:৫১, ৬ মে ২০২৬

রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক মহলের সঙ্গে কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে। প্রত্যাবাসনের বিষয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, অচিরেই নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে কিভাবে প্রত্যাবাসন করা যায় তার একটি গতিপথ তৈরি হবে।

বুধবার (০৬ মে) দুপুরে কক্সবাজারের উখিয়ার ৪ নং রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ কার্যালয়ে আয়োজিত ক্যাম্প প্রশাসন ও রোহিঙ্গাদের কমিউনিটি ভিত্তিক সংগঠন ইউসিআর নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।

রোহিঙ্গা নেতৃবৃন্দের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত ক্যাম্পে সহাবস্থান বজায় রাখতে হবে। পাশাপাশি শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন।
 
তিনি আরও বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটের প্রেক্ষিতে রোহিঙ্গাদের জন্য তহবিল যেন অব্যাহত রাখা হয়।  যেন কোনো সংকট তৈরি না হয় সে লক্ষ্যে সরকার দাতাসহ আন্তর্জাতিক মহলে আহবান জানিয়ে আসছে। 

আরও পড়ুন<<>>স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মচারীকে মারধর করল পুলিশ

মতবিনিময়সভায় ইউসিআরের প্রতিনিধি মাস্টার সৈয়দ উল্লাহ রোহিঙ্গাদের প্রতি মানবিক সহায়তা অব্যাহত রাখায় বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সফরের অংশ হিসেবে প্রতিমন্ত্রী সকাল ১১টার দিকে রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে মতবিনিময়সভায় অংশ নেয়ার পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন। পরে প্রতিমন্ত্রীর গাড়িবহর দুপুর আড়াইটার দিকে কক্সবাজারের উদ্দেশে রোহিঙ্গা ক্যাম্প ত্যাগ করে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান, ক্যাম্প ইনচার্জ (উপসচিব) সুরাইয়া রহমান সুইটি, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমাসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়