Apan Desh | আপন দেশ

বোদায় সড়ক দুর্ঘটনায় বাসের সুপারভাইজার নিহত

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৭, ৫ মে ২০২৬

বোদায় সড়ক দুর্ঘটনায় বাসের সুপারভাইজার নিহত

ছবি: আপন দেশ

পঞ্চগড়ের বোদায় সড়ক দুর্ঘটনায় আমজাদ হোসেন শান্ত (৩০) নামের এক গেটলক বাসের সুপারভাইজার নিহত হয়েছে।

মঙ্গলবার (০৫ মে) সকাল ৮ টার সময় পঞ্চগড়-ঢাকা মহাসড়কের বোদা পৌরভবন সংলগ্ন বাইপাস মোড়ে পঞ্চগড় থেকে ছেড়ে আসা দিনাজপুর গামী দ্রুতবাহী শামীম গেটলট বাসটি এক পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে এ দুর্ঘটনাটি ঘটে।

এ সময় সুপারভাইজার আমজাদ ওই গাড়ীর গেটে দাঁড়িয়ে থাকা অবস্থায় গেট থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। নিহত সুপারভাইজার ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার মিলনপুর এলাকার ছালাউদ্দীনের ছেলে বলে পুলিশ জানিয়েছে। 

আরও পড়ুন<<>>ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস

বোদা হাইওয়ে থানার পুলিশ পরিদর্শন নিরস্ত্র মামুন অর রশিদ সড়ক দুর্ঘটনায় গেটলক গাড়ীর সুপারভাইজার আমজাদ হোসেন শান্ত নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে জানান, এ ঘটনায় গেলটক গাড়ীটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। দুর্ঘটনায় সময় চালক পালিয়ে গেছে। দুর্ঘটনায় নিহতের লাশটি প্রাথমিক সুরতলহাল শেষে হাসপাতালে ডেড সাটিফিকেট নিয়ে কোন অভিযোগ না থাকায় পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়