Apan Desh | আপন দেশ

দূর্ঘটনা

সড়ক দূর্ঘটনায় নড়াইলের সাংবাদিক কাজী আশরাফ নিহত

সড়ক দূর্ঘটনায় নড়াইলের সাংবাদিক কাজী আশরাফ নিহত

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নড়াইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী আশরাফ (৪৫) নিহত হয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় খুলনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় তার সঙ্গে থাকা মাহমুদুল হাসান অনিক আহত হয়েছেন। নিহত কাজী আশরাফ নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের কাজী শামসুর রহমানের ছেলে। তিনি নড়াইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও এশিয়ান টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি এবং  দৈনিক করতোয়া পত্রিকার লোহাগড়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

০৪:৩২ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৬ রোববার

নোয়াখালীতে নসিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু

নোয়াখালীতে নসিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে নসিমন উল্টে রহিম উল্যাহ (৩২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) বিকেল ৫টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের করিম বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত রহিম উল্যাহ একই ইউনিয়নের তোরাব আলী গ্রামের মৃত শফিউল্যাহ সওদাগরের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রহিম স্থানীয় করিম বাজার এলাকায় একটি মুরগির খামার পরিচালনা করতেন। বিকেলে খাসেরহাট বাজার থেকে নসিমনে করে মুরগির খাদ্য নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে করিম বাজার সংলগ্ন একটি খালের পাশে পৌঁছালে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খালে পড়ে। এতে তিনি নসিমনের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

০৪:০৮ পিএম, ২৬ মে ২০২৬ মঙ্গলবার

টাঙ্গাইলে নিহত ১৫ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

টাঙ্গাইলে নিহত ১৫ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাকে উল্টে নিহত ১৫ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গ থেকে পুলিশ মরদেহগুলো হস্তান্তর করে। যমুনা সেতু পূর্ব থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী মরদেহ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিহতদের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত না করে মরদেহ তাদেরকে দেয়া হয়েছে। নিহত ১৫ জনের মধ্যে ১০ জনই নওগাঁ জেলার। তারা হচ্ছেন মান্দা উপজেলার রাজেন্দ্রবাটী গ্রামের ইয়াকুব (১৫), সাগর মিয়া (২০), রবিউল ইসলাম (২৫), বাদশা (২৮), তারেক (২০), আব্দুল বারিক (২০), একই উপজেলার পাকুরিয়া গ্রামের গিয়াসউদ্দিন (২২) ও মাইনুল (২৮), হোসেনপুর গ্রামের মঈনুল ইসলাম (৩৮), নিয়ামতপুর উপজেলার রামগা গ্রামের আলমগীর হোসেন (২৪), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর গ্রামের মামুন (৪০), শিবগঞ্জ উপজেলার চরপাকা গ্রামের নজরুল (৫৫), তানোর উপজেলার বাতাসপুর গ্রামের ইসমাইল হোসেন, নটোরের লারপুর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের আলম মোল্লা ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বৈরাগীর চরের হাসান আলী (৩৯)।

০৯:৪২ পিএম, ২৫ মে ২০২৬ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement