ছবি : সংগৃহীত
উপসাগরীয় অঞ্চলের কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে সম্ভাব্য অবরোধের হুমকির প্রশ্নে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহবান জানিয়েছে চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় সোমবার (১৩ এপ্রিল) এ আহবান জানালেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কু চিয়াখুন।
মুখপাত্র বলেন, গুরুত্বপূর্ণ এ জলপথ নিরাপদ, স্থিতিশীল ও অবাধ রাখা আন্তর্জাতিক সম্প্রদায়ের সবার অভিন্ন স্বার্থের সঙ্গে জড়িত।
একই সঙ্গে জ্বালানি নিরাপত্তা ও সরবরাহ নিশ্চিত করতে চীন সব পক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































