Apan Desh | আপন দেশ

পুলিশের ভয়ে একসঙ্গে ১০ ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:২০, ১৩ এপ্রিল ২০২৬

পুলিশের ভয়ে একসঙ্গে ১০ ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি

বরিশালে পুলিশের ধাওয়া খেয়ে ভয়ে একসঙ্গে ১০টি ইয়াবা গিলে ফেলেন এক মাদক কারবারি। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ।

রোববার (১২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে গৌরনদী পৌরসভার নীলখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

সানোয়ার হোসেন (৩৫) নামের ওই মাদক কারবারি মুন্সীগঞ্জ জেলার বাসিন্দা। তিনি গৌরনদী পৌরসভার দক্ষিণ পালরদী এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

সোমবার (১৩ এপ্র‍িল) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল।

রাসেল জানান, নীলখোলা এলাকায় পুলিশের একটি অভিযানিক দলের সানোয়ারকে সন্দেহজনক মনে হয়। এসময় তাকে থামতে বলা হলে দৌড়ে পালানোর চেষ্টা করে। কিন্তু ধাওয়া দিয়ে আটক করলে সঙ্গে থাকা ১০টি ইয়াবা ট্যাবলেট গিলে ফেলেন তিনি। এতে ঘটনাস্থলে অচেতন হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। বর্তমানে তার চিকিৎসা চলছে।

আরও পড়ুন : চাঁদা দাবি : সাবেক সেই যুবদল নেতা মঈনসহ গ্রেফতার ৭

ওসি আরও জানান, অচেতন ইয়াবা কারবারির চিকিৎসা চলছে। সুস্থ হলে আইনগত ব্যবস্থা গ্রহণের পর আদালতে পাঠানো হবে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের