ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন দেখা দিয়েছে। একই সঙ্গে ডলারের মান বৃদ্ধি ও তেলের দাম বাড়ায় বিনিয়োগকারীদের মধ্যে মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগ বেড়েছে। এতে চলতি বছরে সুদের হার কমানোর যে প্রত্যাশা ছিল, তা ফিকে হয়ে আসছে বলে জানিয়েছে রয়টার্স।
সোমবার (১৩ এপ্রিল) স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৭১৮ দশমিক ৯৮ ডলারে নেমে এসেছে। এটি গত ৭ এপ্রিলের পর সর্বনিম্ন অবস্থান। একই সময়ে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৭৪২ ডলারে লেনদেন হচ্ছে।
আরও পড়ুন <<>> আজ স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে, জেনে নিন
প্রতিবেদনে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে ডলারের সূচক শূন্য দশমিক ৪ শতাংশ শক্তিশালী হয়েছে। পাশাপাশি তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়িয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































