ছবি: সংগৃহীত
ইতালির উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ—যা আবারও ভূমধ্যসাগর পাড়ি দেয়া অভিবাসীদের ঝুঁকিপূর্ণ বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে।
উদ্ধারকারী বণিক জাহাজগুলো জানায়, তারা একটি ছোট নৌকা থেকে ৩২ জনকে জীবিত উদ্ধার করেছে এবং দুইজনের মরদেহ পেয়েছে। উদ্ধার হওয়াদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান ও মিসরের নাগরিক রয়েছেন।
দাতব্য সংস্থা ‘মেডিটেরিয়ানে সেভিং হিউম্যানস অ্যান্ড সি-ওয়াচ’ জানিয়েছে, উদ্ধারপ্রাপ্তদের ইতালীয় কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে তাদের ল্যাম্পেদুসা দ্বীপে নেয়া হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাতে জানা গেছে, নৌকাটি লিবিয়ার তাজোরা বন্দর থেকে যাত্রা শুরু করেছিল এবং এতে শতাধিক অভিবাসনপ্রত্যাশী ছিলেন। যাত্রার কয়েক ঘণ্টার মধ্যেই বৈরি আবহাওয়া ও উচ্চ ঢেউয়ের কারণে নৌকাটি উল্টে যায়।
আরও পড়ুন <<>> টরন্টোতে কনস্যুলার কোরের সম্মানে রিসেপশন
আশঙ্কা করা হচ্ছে, অন্তত ৭০ জনের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এবং জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনসিএইচইর’ জানিয়েছে, এ ধরনের দুর্ঘটনা ভূমধ্যসাগর রুটে অভিবাসনপ্রত্যাশীদের জন্য একটি বড় মানবিক সংকটের প্রতিফলন।
বিশ্লেষকদের মতে, ইউরোপে পৌঁছানোর আশায় হাজারো মানুষ ঝুঁকিপূর্ণ নৌযাত্রা বেছে নিচ্ছেন। কিন্তু নিরাপত্তাহীন নৌকা, দালাল চক্র এবং প্রতিকূল আবহাওয়া—সব মিলিয়ে এ পথ হয়ে উঠছে ক্রমেই আরও বিপজ্জনক।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































