Apan Desh | আপন দেশ

একাধীক বিয়ে, মানববন্ধনে ‘বর তুমি কার’ স্লোগান

কুড়িগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২২:৫৫, ১২ এপ্রিল ২০২৬

একাধীক বিয়ে, মানববন্ধনে ‘বর তুমি কার’ স্লোগান

ছবি : আপন দেশ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মোবাইল ফোনে বিয়ে এবং একাধিক সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত বরের বাড়ির সামনে মানববন্ধন করেছেন।

রোববার (১২ এপ্রিল) মানববন্ধনে অংশগ্রহণকারীরা বরের ছবি সংবলিত পোস্টার ও ফেস্টুন হাতে নিয়ে ‘বর তুমি কার?’ স্লোগান দেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ভুক্তভোগীদের অধিকার নিশ্চিতের দাবি জানান।

স্থানীয়রা জানান, উপজেলার বড়লই জকরিয়াটারী গ্রামের মৃত আবেদ আলী দর্জির দ্বিতীয় ছেলে বাবু মিয়া দীর্ঘদিন ধরে দুবাই প্রবাসে রয়েছেন। সেখানে অবস্থানকালে তিনি একই গ্রামের জয়নাল দর্জির মেয়ে জিম খাতুনকে মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে করেন। জিম খাতুন স্থানীয় একটি সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

অভিযোগ অনুযায়ী, বিয়েটি কোনো কাজী অফিসে নিবন্ধন করা হয়নি। তবে ভিডিও কলের মাধ্যমে বরের পরিবারের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন করা হয়। বিয়ের পর তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল। দেশে ফিরে সংসার শুরু করার আশ্বাসও দেন বাবু মিয়া।

এরই মধ্যে একই ব্যক্তির বিরুদ্ধে দ্বিতীয় বিয়ের অভিযোগ ওঠে। এলাকাবাসীর দাবি, তিনি বিদেশে থাকা অবস্থায় পাশের নওদাবশ গ্রামের সিরাজুল হকের মেয়ে শিরীনা খাতুনকেও একইভাবে মোবাইল ফোনে বিয়ে করেছেন। তিনিও একজন শিক্ষার্থী।

আরও পড়ুন <<>> গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের বিক্ষোভ

এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। স্থানীয়ভাবে কয়েকজন ব্যক্তির ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে এখনো পর্যন্ত সংশ্লিষ্ট কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

মানববন্ধনে অংশ নেয়া এলাকাবাসী বলেন, মোবাইল বিয়ের নামে প্রতারণা ও একাধিক সম্পর্কের বিষয়টি স্পষ্ট হওয়া জরুরি। প্রকৃত ঘটনা উদঘাটন এবং ভুক্তভোগীদের ন্যায্য বিচার নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।

এদিকে পুরো বিষয়টি নিয়ে বিভ্রান্তি দূর করতে সংশ্লিষ্টদের পক্ষ থেকে স্পষ্ট ব্যাখ্যার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বড়ভিটা ইউনিয়নের বড়লই গ্রামের ইউপি সদস্য মাহবুল হক খন্দকার বলেন, ঘটনাটি সংবেদনশীল ও দুঃখজনক। মোবাইল ফোনে বিয়ের নামে একাধিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগ সত্য হলে তা সামাজিক ও নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। এতে সংশ্লিষ্ট পরিবারগুলোর পাশাপাশি পুরো এলাকায় বিভ্রান্তি ও অস্থিরতা তৈরি হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মুক্তি পেলেন শিরীন শারমিন চৌধুরী হামে আরও ১০ শিশুর মৃত্যু এলপিজি নিয়ে চট্টগ্রাম বন্দরের দুটি জাহাজ হরমুজ দিয়ে চললে অবশ্যই টোল দিতে হবে: ইরান সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের সম্পত্তি নয় : প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাশ শুরু অনুপ্রবেশকারীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি মোদির হ্রদের জলে ভাসলো বিজুর ফুল বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা, গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়েছে : ইসমাইল বাঘাই শাহ আমানতে ২ দিনে মধ্যপ্রাচ্যের ২৬টি ফ্লাইট ওঠানামা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী’ শর্ত মানেনি ইরান ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা প্রচেষ্টা ব্যর্থ তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ আবহাওয়া অধিদফতরের