ফাইল ছবি
পহেলা বৈশাখে টাঙ্গাইল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন তিনি ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় সড়কপথে রওনা হবেন তিনি।
সফরসূচি অনুযায়ী, পহেলা বৈশাখ সকাল ১০টায় টাঙ্গাইলে পৌঁছে প্রথমে সন্তোষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন।
এরপর সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে দেশব্যাপী প্রি-পাইলটিং হিসেবে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন। একই সঙ্গে কৃষক সমাবেশে বক্তব্য রাখবেন।
আরও পড়ুন <<>> ‘মঙ্গল’ নামেই শোভাযাত্রা করবে বর্ষবরণ পর্ষদ
পরে দুপুর সোয়া ১২টায় পৌর উদ্যানে কৃষি মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার উজ্জ্বল হোসেনের সই করা সূচি থেকে এসব তথ্য জানা গেছে। সফরকে ঘিরে টাঙ্গাইল জেলায় উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এরই মধ্যে প্রস্তুতি পরিদর্শনে সেখানে গেছেন কৃষিমন্ত্রী আমিন উর রশীদ।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































