ছবি: আপন দেশ
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় ভয়াবহ যানবাহন দুর্ঘটনা ঘটেছে। বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।। আহত হয়েছেন আরও ১৫ জন।
রোববার (০৫ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন জানান, তাকওয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। একই সময়ে একটি ট্রাকও টাঙ্গাইলগামী ছিল। ফ্লাইওভারের ওপর বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আরও পড়ুন <<>> শুধু রাজশাহীতেই হামে ৫ শিশুর মৃত্যু
ওসি আরও জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































