ছবি : আপন দেশ
গাজীপুরের কালিয়াকৈরে থেমে থাকা ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কায় চালক নিহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা মিরাজুলইসলাম।
পুলিশ জানায়, বুধবার ভোরে ঢাকা থেকে মাল বোঝাই একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বোর্ডঘর এলাকায় পৌঁছলে সেখানে আগে থেকে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে। এসময় ঘটনাস্থলেই ট্রাকচালক মিরাজুল নিহত হন।
আরও পড়ুন<<>>নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু
খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাক চালকের মরদেহ উদ্ধার ও দুর্ঘটনার শিকার ট্রাক জব্দ করে থানায় নিয়েছে নাওজোড় হাইওয়ে পুলিশ। এ ঘটনায় অপর ট্রাক চালক পালিয়ে গেছে।
নাওজোড় হাইওয়ে থানার ওসি জাফর হোসেন বলেন, এ ঘটনায় দুটি ট্রাক জব্দ করা হয়েছে। নিহত চালকের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































