Apan Desh | আপন দেশ

এবার জিয়াউল আহসানের মিরপুরের ফ্ল্যাটে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:২৩, ২৯ জুলাই ২০২৬

আপডেট: ১৪:৩২, ২৯ জুলাই ২০২৬

এবার জিয়াউল আহসানের মিরপুরের ফ্ল্যাটে দুদকের অভিযান

ছবি : আপন দেশ

আদালতের আদেশে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের মিরপুরের ফ্ল্যাটে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৯ জুলাই) সকাল থেকে এ কার্যক্রম শুরু করে দুদক।

তথ্যটি নিশ্চিত করেছেন সংস্থাটির উপপরিচালক মো. আকতারুল ইসলাম। 

তিনি বলেন, উপপরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ একটি টিম জিয়াউল আহসানের মিরপুর ডিওএইচএসের একটি বাসায় ইনভেন্টরির কার্যক্রমের অভিযান পরিচালনা করছে।

এর আগে গত ২০ জুলাই নারায়নগঞ্জে জিয়াউলের জলসিঁড়ি আবাসন প্রকল্পের ডুপ্লেক্স ফ্ল্যাটে অভিযান চালায় দুদক। ওই ফ্ল্যাট থেকে সাদা সোনা, আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী, অলংকার, শোপিস, ব্যবহার্য সামগ্রীসহ বিভিন্ন সম্পদ পাওয়ার কথা জানায় দুদক।

আরও পড়ুন : শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

গত ২৭ জানুয়ারি সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ক্রোককৃত (অ্যাটাচড) স্থাবর সম্পত্তির সঠিক ব্যবস্থাপনা, তদারকি ও রক্ষণাবেক্ষণের জন্য বিভিন্ন জেলা প্রশাসক এবং গণপূর্ত বিভাগকে রিসিভার (তত্ত্বাবধায়ক) হিসেবে নিয়োগ দেয় আদালত।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়