Apan Desh | আপন দেশ

হামের থাবায় প্রাণ হারাল ৮৩১ শিশু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৫৮, ২৯ জুলাই ২০২৬

হামের থাবায় প্রাণ হারাল ৮৩১ শিশু

ফাইল ছবি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ৮৩১ জনে। একই সময়ে আরও ১ হাজার ৭৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।

বুধবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিভাগে ২ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এসময়ে ঢাকা বিভাগে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর প্রাণহানি হয়েছে।

সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৮৩১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে হামের উপসর্গে ৭৩৫ জন ও হামে আক্রান্ত হয়ে ৯৬ জনের মৃত্যু হয়েছে।

এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৯ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এসময়ে আরও ৯৯৬ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।

আরও পড়ুন <<>> ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত মোট ১ লাখ ২৬ হাজার ৫৪০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সে সঙ্গে এসময়ে মোট ১৫ হাজার ৭৩৯ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৯ হাজার ৩৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১ লাখ ৫ হাজার ১৯৮ জন ছাড়পত্র পেয়েছেন।

আপন দেশ/এসএস

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়