ফাইল ছবি
রাজশাহীতে হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দুই শিশু এবং বেসরকারি সিডিএম হাসপাতালে তিন শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (০৫ এপ্রিল) রামেকের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, শনিবার দুপুর ১২টা থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের বয়স ছিল ছয় ও সাত মাস। উভয়ের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।
এ সময়ে নতুন করে আরও ১৪ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১২৫ জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ৩৬ জন। ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯১ জনে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪০ জন।
আরও পড়ুন <<>> একসঙ্গে ৩ বাসে আগুন
অন্যদিকে, সিডিএম হাসপাতালে শনিবার রাত ও রোববার সকালে তিন শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালটির জেনারেল ম্যানেজার তারেক আজিজ জানান, মৃত শিশুদের মধ্যে দুজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ এবং একজনের বাড়ি নাটোরে। হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রাজশাহী অঞ্চলে উদ্বেগ বাড়ছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































