Apan Desh | আপন দেশ

সূচকের পতনে লেনদেন ১৩৪২ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৩২, ২৯ জুলাই ২০২৬

আপডেট: ১৫:৪৫, ২৯ জুলাই ২০২৬

সূচকের পতনে লেনদেন ১৩৪২ কোটি টাকা

ফাইল ছবি

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ১ হাজার ৩৪২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

বুধবার (২৯ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২১ দশমিক ৪১ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৮৭৮ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ০৯ দশমিক ৫১ পয়েন্ট কমে ১ হাজার ১৯১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০৮ দশমিক ৭৬ পয়েন্ট কমে ২ হাজার ২১০ পয়েন্টে অবস্থান করছে।

আরও পড়ুন <<>> এনসিসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

বুধবার ডিএসইতে ১ হাজার ৩৪২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ২৬০ কোটি ৯৩ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯১ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১১৩ টি কোম্পানির, বিপরীতে ২৩৯ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৯ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়