Apan Desh | আপন দেশ

টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৩:২৬, ১৪ এপ্রিল ২০২৬

আপডেট: ১৩:২৬, ১৪ এপ্রিল ২০২৬

টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি : আপন দেশ

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় টেকনাফ স্থলবন্দরে যান তিনি।

এ বিষয়ে বন্দর কর্তৃপক্ষ জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ টেকনাফ স্থলবন্দর পৌঁছালে শুভেচ্ছা জানানো হয়। এরপর মন্ত্রী টেকনাফ স্থলবন্দরের জেটি ঘাটে যান। সেখানে জেটিঘাটের পরিস্থিতি দেখেন। তারপর ঘুরে ঘুরে বন্দরের গুদাম, ভবন এবং বন্দরের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ ছাড়া বন্দর ভবনের ওপর উঠে নাফ নদী জলসীমা দেখেন।

স্থলবন্দর পরিচালনাকারী সংস্থা ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেড টেকনাফের মহাব্যবস্থাপক (হিসাব) মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে মন্ত্রীকে বন্দরের কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। একই সঙ্গে মিয়ানমারের অভ্যন্তরীণ সংকটের কারণে কখন থেকে স্থলবন্দরের কার্যক্রম স্থবির রয়েছে, সেটি জানানো হয়।’

আরও পড়ুন : বৈশাখী শোভাযাত্রা উপভোগ করলেন রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা

এসময় কক্সবাজারের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, লুৎফুর রহমান কাজল, জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর, প্রশাসন ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়