Apan Desh | আপন দেশ

টাকা জব্দের ব্যাখ্যা দিলেন এ্যানি চৌধুরী

লক্ষীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:৫৩, ১১ ফেব্রুয়ারি ২০২৬

টাকা জব্দের ব্যাখ্যা দিলেন এ্যানি চৌধুরী

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আপন দেশ

লক্ষীপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নির্বাচনী কাজে ব্যবহৃত গাড়ি থেকে ১৫ লাখ টাকাসহ আটক নেতা-কর্মীদের নিয়ে ব্যাখ্যা দিলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

এ বিষয়ে বুধবার (১১ জানুয়ারি) এক ভিডিও বার্তায় ব্যাখ্যা দেন তিনি। এ্যানি বলেন, নির্বাচনী কাজে ব্যবহৃত গাড়ি চেক করে যে টাকা পাওয়া গিয়েছে। আমার নির্বাচনী এজেন্ট সেই গাড়ি নিয়ে প্রতিটি কেন্দ্রে যাচ্ছেন। কেন্দ্রর ফি বাবদ এ ১৫ লাখ ব্যয় হবে। কর্তৃপক্ষ যাচাবাছাই করে যার সত্যতা নিশ্চিত হয়েছেন এবং ইতোমধ্যে আটকৃতদের ছেড়েও দিয়েছেন। সুতরাং এ বিষয় নিয়ে কোন ধরনের বিভ্রান্ত হওয়ার কিছু নেই। এটা যারা প্রচার করছেন তা উদ্দেশ্যেমূলক যা আমার ইমেজ ক্ষুন্ন করছেন।

উল্লেখ্য, নির্বাচনকালীন নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবে ওই এলাকায় চেকপোস্ট বসানো হয়। প্রত্যক্ষদর্শী ও নির্বাচন অনুসন্ধান টিম সূত্র জানায়, ঢাকা মেট্রো-ঘ ১৭-১৩৭৭ নম্বরের একটি গাড়িতে করে বদরুল ইসলাম শ্যামলসহ তিনজন যাচ্ছিলেন। চেকপোস্টে গাড়িটি থামিয়ে তল্লাশি চালানো হলে ভেতর থেকে নগদ ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়। 

আরও পড়ুন<<>>টাকাসহ আটক জামায়াত কর্মীর ২ বছরের কারাদণ্ড

পরে টাকা ও গাড়িটি জব্দ করে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়। নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য এবং লক্ষ্মীপুর জজ আদালতের বিচারক তাহরিনা আক্তার নওরিন অভিযুক্তদের আধাঘন্টার মধ্যে কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দেন।

তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে কৃষকদল নেতা বদরুল ইসলাম শ্যামলসহ তিনজনকে ছেড়ে দেয়া হয়েছে। উদ্ধার হওয়া অর্থের উৎস ও বৈধতা যাচাইয়ের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়