Apan Desh | আপন দেশ

বিএনপি নেতাকে কোপানোর অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৪, ১৭ জানুয়ারি ২০২৬

বিএনপি নেতাকে কোপানোর অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

বরগুনার পাথরঘাটায় বিএনপির দুই নেতাকে কুপিয়ে আহত করার অভিযোগে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে পাথরঘাটা পৌর শহরের ঈমান আলী সড়কে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত বজলুর রহমান পাথরঘাটা পৌর জামায়াতের আমির। বিষয়টি নিশ্চিত করেছেন বামনা–পাথরঘাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরী।

এদিকে একই দিন শুক্রবার রাতে পাথরঘাটার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে যৌথবাহিনী আরও ১১ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে বিএনপি ও এর অঙ্গসংগঠন, পাশাপাশি জামায়াত ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও রয়েছেন। তারা বিভিন্ন মামলার আসামি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুন <<>> ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরী জানান, নির্বাচনকে কেন্দ্র করে পাথরঘাটায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একাধিক মামলা দায়ের হয়েছে।

তিনি আরও জানান, মামলার আসামিদের গ্রেফতার করে আদালতে পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি বাকি অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত আছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, বন্ধ ৬৭৯ কারখানা কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী পতনে চলছে শেয়ার বাজারের লেনদেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল যুক্তরাষ্ট্রে ভোটযুদ্ধ, ট্রাম্পের ক্ষমতার পরীক্ষা ইউক্রেইনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৬ আগারগাঁও মেট্রো স্টেশনসহ ২ স্থানে ককটেল বিস্ফোরণ এলপিজির দাম বাড়ল সুনির্দিষ্ট সময়েই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমনের আহবান জামায়াতের ফের পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন টানা দরপতনের পর বাড়ল স্বর্ণের দাম নিউজিল্যান্ড সফর থেকে সরে দাঁড়ালেন মারুফা ট্রাম্পের বাসভবনের অদূরে বিমান বিধ্বস্তে নিহত ৯
City Touch