Apan Desh | আপন দেশ

সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৬, ৪ ডিসেম্বর ২০২৫

সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফের) গুলিতে শুকুরাম উরাং (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক মুরইছড়া চা বাগান বস্তি এলাকার বাসিন্দা দাসনু উরাংয়ের ছেলে।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) দুপুরে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের সীমান্ত এলাকায় সীমান্তবর্তী ১৮৪৪ নম্বর পিলারের নিকট এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানায়, দুপুরে সীমান্তবর্তী ১৮৪৪ নম্বর পিলারের পাশে তাদের কৃষিজমিতে কাজ করতে যান। এ সময় তিনি তার গৃহপালিত পশুকে খেতের মধ্যে ঘাস খাওয়াচ্ছিলেন। কিছুক্ষণ পর দুপুর দেড়টার দিকে ভারতীয় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। পরে তিনি দৌড়ে কিছুদূর এগিয়ে এসে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া সদর হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। 

আরও পড়ুন<<>>সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

কুলাউড়া সদর হাসপাতালের চিকিৎসকরা জানান, বিএসএফের গুলিতে আহত যুবক হাসপাতালে আনার আগেই মৃত্যুবরণ করেন। 

এ ব্যাপারে কুলাউড়া থানার ওসি ওমর ফারুক জানান, শুকুরাম উরাংয়ের মরদেহ কুলাউড়া সদর হাসপাতালে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch