Apan Desh | আপন দেশ

খাদ্যে ভেজাল সম্পর্কে মসজিদে বক্তব্য প্রদানের নির্দেশ

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১০:২৭, ৫ সেপ্টেম্বর ২০২৫

খাদ্যে ভেজাল সম্পর্কে মসজিদে বক্তব্য প্রদানের নির্দেশ

কুড়িগ্রাম জেলার সকল মসজিদে খাদ্যে ভেজাল মেশানো, মজুদদারি ও নিত্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মুনাফা অর্জনের ক্ষেত্রে ইসলামের বিধি বিধান ও অনুশাসন সমুহ তুলে ধরার আহবান জানানো হয়েছে। শুক্রবার (০৫ সেপ্টেম্বর) জুমআর খুতবার আগে মানবতার কল্যাণে আত্মনিয়োগে উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খতিব/ইমাম সাহেবদের মাধ্যমে বক্তব্য প্রদানের নির্দেশ দিয়েছে ইসলামিক ফাউণ্ডেশন কুড়িগ্রাম জেলা কার্যালয়।

ইসলামিক ফাউণ্ডেশন কুড়িগ্রাম জেলা কার্যালয় এর উপপরিচালক আবদুর রাজ্জাক রনি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, খাদ্যে ভেজাল মেশানো, মজুদদারি ও নিত্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মুনাফা অর্জন করা একটি গুরুতর সামাজিক ও নৈতিক অপরাধ, যা ইসলামি শরিয়া অনুযায়ী সম্পূর্ণ হারাম। এ কাজগুলো বাজার ব্যবস্থাকে নেতিবাচকভাবে প্রভাবিত করে, ক্রেতাদের জুলুমের শিকার বানায় এবং একটি ইনসাফপূর্ণ বাজার ব্যবস্থা প্রতিষ্ঠার পথে বাধার সৃষ্টি করে। এক্ষেত্রে ইসলামের বিধি বিধান ও অনুশাসন সমুহ তুলে ধরে মানবতার কল্যাণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইসলামিক ফাউণ্ডেশন এর মাসিক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ